গণমাধ্যম মহাজোট সরকারের সহযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে; কোনো অবস্থাতেই গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হবে না। মহাজোট সরকার সাংবাদিক ও গণমাধ্যম-বন্ধুদের সহযোদ্ধা মনে করে। আমরা সরকারের সমালোচনাকে আমন্ত্রণ জানাই।’ আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে কুষ্টিয়া নাগরিক পরিষদ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার মধ্যে অশালীন বাক্যবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘টকশো, জনসভা, আলোচনা সভায় কেউ অশালীন বক্তব্য উপস্থাপন করতে পারেন না। যদি কেউ এ ধরনের অশালীন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে এর দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে।’ পরে তথ্যমন্ত্রী কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে নাগরিক পরিষদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।