গণমাধ্যম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার, গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকদের পুলিশ দিয়ে দমন-নিপীড়ন করে সরকার মানুষের ভাষা কেড়ে নিচ্ছে।আজ শনিবার কুমিল্লা কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত এক গণ-অনশনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ারের মুক্তির দাবিতে ওই গণ-অনশন কর্মসূচির আয়োজন করা হয়। আমীর খসরু বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপিদলীয় নেতা-কর্মীদের পুলিশ দিয়ে নির্যাতন শুরু করে। আর এখন সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে। এই জুলুমবাজ সরকারকে হটাতে হলে কুমিল্লা জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে। তবেই কুমিল্লা থেকে সরকার পতন আন্দোলন জোরদার করা যাবে।এদিকে, দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরতলির মিয়ামি রেস্তোরাঁয় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও তাঁর অনুসারীদের সঙ্গে বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘বিএনপির ঢাকার মহাসমাবেশ সফল করতে আমীর খসরু ভাই আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ দিয়েছেন।’