গণমাধ্যমে বক্তব্য ভিন্নভাবে এসেছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘গণমাধ্যমে গোলাম আযমের মামলার রায় নিয়ে আমার বক্তব্য একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’ আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।হানিফ বলেন, ‘গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। প্রকৃতপক্ষে আমি বলেছি, রায়ে গোলাম আযম ও জামায়াতে ইসলামীকে তাদের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে, জামায়াত নেতার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য। এতে আমরা সন্তুষ্ট। কিন্তু তাঁকে যে সাজা দেওয়া হয়েছে, তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’ রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতাল প্রসঙ্গে হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় দেওয়া হরতাল মানুষ সমর্থন করে না। এ রকম কোনো কর্মসূচি আমরা সমর্থন করি না।’ তিনি বলেন, ‘নৈরাজ্যকর সকল কর্মসূচি কঠোর হাতে দমন করা হবে। জনগণের প্রতি আহ্বান, তাঁরা যেন এ ধরনের কর্মসূচি কঠোর হাতে দমন করতে সরকারকে সহযোগিতা করেন।’ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, সহসম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।