গণমাধ্যমের প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন। আজ রোববার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।বিদায়ী এ রাষ্ট্রদূত আরও বলেন, অন্য দেশের তুলনায় এ দেশের গণমাধ্যমগুলো সরকারকে সহায়তা করছে। তবে জাতীয় সংসদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। গত সাড়ে পাঁচ বছরে তাঁর মনে হয়েছে সংসদ দেশ পরিচালনায় তেমন ভূমিকা রাখতে পারেনি, তবে নির্বাচন ভালো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রেও তিনি গণমাধ্যমের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে বিষয়টি খেয়াল রাখতে আহ্বান জানান রাষ্ট্রদূত। জাতীয় সংসদ সম্পর্কে রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সংসদে বিরোধী দল থাকলে সংসদ ভালোভাবে চলতে পারত। বিরোধী দল না থাকায় সংসদে অপূর্ণতা রয়েছে বলেই রাষ্টদূত এমন মন্তব্য করেছেন।’