গণমাধ্যমের রোষানলে বারাক ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে গণমাধ্যমের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন বারাক ওবামা। গত ৩ অক্টোবরের প্রথম নির্বাচনী বিতর্কের পর থেকে ওবামার প্রতি গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন গবেষণায় দেখা যায়, আগস্টের শেষে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের পর থেকে ওবামা সম্পর্কে বেশি নেতিবাচক সংবাদ প্রকাশ করা শুরু করেছে আমেরিকার মূলধারার গণমাধ্যম।হাফিংটন পোস্টের খবরে বলা হয়, গত কয়েক মাসে শুধু ওবামাই নন, তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনিও পড়েছেন মার্কিন গণমাধ্যমের রোষানলে। আগস্টের ২৭ তারিখ থেকে অক্টোবরের ২১ তারিখ পর্যন্ত আমেরিকার মূলধারার গণমাধ্যমে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ওবামার সমর্থনে ইতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে মাত্র ১৯ শতাংশ। ৩০ শতাংশ সংবাদ ছিল চরম নেতিবাচক। আর ৫১ শতাংশ সংবাদ হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া নিয়ে।বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী মিট রমনির ক্ষেত্রে গণমাধ্যমের রোষানলটা আরেকটু বেশিই ছিল। মাত্র ১৫ শতাংশ সংবাদ প্রকাশ হয়েছে রমনির অনুকূলে। ৩৮ শতাংশ সংবাদে রমনিকে উপস্থাপন করা হয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। ৪৭ শতাংশ সংবাদ হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া নিয়ে।তবে গত ৩ অক্টোবর প্রথম নির্বাচনী বিতর্কটির পর প্রায় রাতারাতিই বদলে গেছে ওবামা সম্পর্কে গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি। পরবর্তী এক সপ্তাহে মাত্র ১৩ শতাংশ সংবাদে ওবামা পেয়েছেন ইতিবাচক প্রচার।২০০৮ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সময় গণমাধ্যমের কাছ থেকে অনেক ইতিবাচক প্রচার পেয়েছিলেন ওবামা। গতবার নির্বাচনের শেষ সময় ওবামাকে নিয়ে ৩৬ শতাংশ সংবাদই ছিল ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে করা।