গণমাধ্যমের স্বাধীনতা আইনে স্বাক্ষর করলেন বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার গণমাধ্যমের স্বাধীনতা আইনে স্বাক্ষর করেছেন। যেসব দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার একটি তালিকা প্রকাশ করবে। ওবামা জানিয়েছেন, এই আইনের নাম হবে ড্যানিয়েল পার্ল ফ্রিডম অব দ্য প্রেস অ্যাক্ট। প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, পদক্ষেপটি একটি শক্তিশালী বার্তা হিসেবে যাবে যে ওয়াশিংটন লক্ষ্য করছে, পৃথিবীর বিভিন্ন দেশ কীভাবে তাদের গণমাধ্যম ব্যবহার করছে।২০০২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে জঙ্গিরা ড্যানিয়েল পার্ল নামে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিকের শিরশ্ছেদ করেছিল। ড্যানিয়েল পার্ল ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করতেন।বারাক ওবামা ড্যানিয়েল পার্লের বিধবা স্ত্রী ম্যারিয়ান, তাঁদের সাত বছরের সন্তান অ্যাডাম ও পার্লের মা-বাবার উপস্থিতিতে এই আইনে স্বাক্ষর করেন।