গণমুক্তি ফৌজ নেত্রী নাসরিন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের নেত্রী নাসরিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল বুধবার কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারা থানা পুলিশ নাসরিনকে গতকাল দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। হাকিম মনজুরুল ইমাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাসরিনকে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেরুল ও কলেজ শিক্ষক বান্দা ফাত্তাহ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার একটি দল শহরের আমলাপাড়ায় অভিযান চালিয়ে নাসরিনকে গ্রেপ্তার করে।