গণশৌচাগারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ফেরিওয়ালার বেশে দিনদুপুরেই চলে মাদক বিক্রি। এ খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষ দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। কিন্তু টের পেয়ে আগেই সটকে পড়ে মাদক ব্যবসায়ীরা। ব্যর্থ হয়ে ফেরার সময় র্যাব সদস্যরা দেখেন, দূরে একটি গণশৌচাগারে কোনো কিছুর কেনাবেচা চলছে। র্যাব লক্ষ করে, ক্রেতারা প্রাকৃতিক কাজ সারার ভঙ্গিমায় গণশৌচাগার থেকে মাদক কিনে ফিরছে। র্যাব সেখান থেকে ১০ গ্রাম (১০৫ পুরিয়া) হেরোইনসহ জামালউদ্দিন (২৮) নামের একজনকে আটক করে। পরে তাঁকে সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট