গণসংগীতের দুটি অ্যালবাম করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহান মে দিবস। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান থাকবে টিভি চ্যানেলগুলোতেও। আজ অনেক অনুষ্ঠানেই গান করবেন ফকির আলমগীর। কথা হলো তাঁর সঙ্গে। মে দিবসে কোন কোন মঞ্চে গান করবেন?ঢাকা এবং এর আশপাশে কয়েকটি মঞ্চে গান করতে হবে। এর মধ্যে বেলা তিনটায় রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে গান করব। এরপর যেতে হবে ফ্যান্টাসি কিংডমে। ওখানে আমার সঙ্গে আরও গান করবেন জেমস ও মিলা। সন্ধ্যার পর গাজীপুরে শ্রমিক সমাবেশে গান করতে হবে। রাতে গান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। আর টিভি চ্যানেলে?প্রায় সব কটি টিভি চ্যানেলেই আমার গান থাকবে। চ্যানেল আইয়ে থাকবে তিনটি অনুষ্ঠান। দুপুরে তারকাকথন, বিকেল পাঁচটায় জীবনের জয়গান গাই এবং রাতে তৃতীয় মাত্রা। জীবনের জয়গান অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি থাকবে ক্রান্তি, উদীচী, ঋষিজ শিল্পীগোষ্ঠীর গান। এটিএন বাংলায় থাকবে মেহনতি মানুষের কণ্ঠ নামে আমার একক গানের অনুষ্ঠান। বিটিভিতে মে দিবসের অনুষ্ঠানে গান থাকবে। আপনি তো অনেক দিন ধরে গণসংগীতচর্চা করছেন। ইদানীং কিন্তু গণসংগীতের একটা জোয়ার এসেছে। গণসংগীত সমন্বয় পরিষদ হয়েছে। সম্প্রতি সরকার গণসংগীতে যে বরাদ্দ দিয়েছে, তা দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসংগীতের নানা কর্মসূচি হাতে নিয়েছি। পুরো বাংলাদেশকে গণসংগীতের আওতায় এনে তিন দিনব্যাপী উৎসব করেছি। আমি মনে করি, কালে কালে যেমন মে দিবসের প্রয়োজনীয়তা আছে, ঠিক তেমনি গণসংগীতের প্রয়োজনীয়তাও রয়েছে।নতুন কাজ কী করছেন?ভালোবাসি ঢাকা অ্যালবামের পর লড়াইয়ের গান ও শপথের গান নামে গণসংগীতের নতুন দুটি অ্যালবামের কাজ করছি। সব কটি গানই মৌলিক। ঋষিজ শিল্পীগোষ্ঠীর একটি গণসংগীতের অ্যালবামের কাজও চলছে।