গণহত্যা বন্ধ করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, চিকিত্সক, প্রকৌশলী এমনকি নারী-শিশুসহ নিরস্ত্র সাধারণ মানুষ—পূর্ব পাকিস্তানে সবাইকে হত্যা করা হয়েছে। এই ভোগান্তি কি সার্বিকভাবে মুসলিম জাহানের নয়? ইসলাম কি সশস্ত্র মুসলিমের হাতে নিরস্ত্র মুসলিম হত্যা অনুমোদন করে? সংখ্যাগরিষ্ঠের সামাজিক ও অর্থনৈতিক সুবিচার দাবি সংখ্যালঘুর হাতে দলিত হওয়া কি ইসলামিক রীতিতে যৌক্তিক মনে করা যায়?মুসলিম দেশগুলোর এ বিষয়ে এখনই সক্রিয় হওয়া প্রয়োজন। তাদের দেখা উচিত, ভালো কোনো মুসলমান যেন অপর মুসলমানের হাতে নিহত না হয়। পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ইসলামি সংস্থাগুলোরও নীরব দর্শক হয়ে বসে থাকা উচিত হবে না। গণহত্যা বন্ধ করা এবং এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে তাদের সামর্থ্য অনুযায়ী যা যা করা সম্ভব, সবই করতে হবে।প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের ঘটনাকে অভ্যন্তরীণ বিষয় মনে করতে পারেন—কিন্তু শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে—বিশ্ববাসী জানে শেষ পর্যন্ত তা-ই হতে বাধ্য। তাহলে পাকিস্তানের বর্তমান সংকট কি পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর সংকট নয়? (১৫ এপ্রিল ১৯৭১ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন