১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের জনপ্রতিনিধি। তাঁদের কয়েকজনের বক্তব্য এখানে তুলে ধরা হলোসিনেটর কেনেডির সাত দফা ওয়াশিংটন থেকে পাঠানো প্রতিবেদনটি নয়াদিল্লির টাইমস অব ইন্ডিয়ায় নভেম্বর ১৯৭১ প্রকাশিত হয়। মূল প্রতিবেদনের শিরোনাম পূর্ব বাংলার জন্য মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির সাত দফা।সিনেটে শরণার্থীবিষয়ক জুডিশিয়ারি সাব কমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড এম কেনেডি নিক্সন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রেডক্রস আন্তর্জাতিক কমিটির প্রতিনিধিদের শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য, যেন পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করা হয়।কেনেডি বলেন, ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলোর প্রতীকী নেতৃত্ব শেখ মুজিবের এই সংকটের যেকোনো রাজনৈতিক সমাধানে তার প্রতি ন্যায়বিচার ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তার গুরুত্ব সর্বাধিক। পূর্ববাংলা ও ভারতের সংকট নিয়ে সিনেটর কংগ্রেসের যে সাতটি সুপারিশ করেন এটি তার একটি, যা গতকাল (১ নভেম্বর ১৯৭১) পেশ করা হয়।অপর সুপারিশগুলো হচ্ছে—১। দক্ষিণ এশিয়ার সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্রকে খতিয়ে দেখতে হবে।২। দক্ষিণ এশিয়ার জন্য প্রেসিডেন্টকে উচ্চ মর্যাদাসম্পন্ন বিশেষ প্রতিনিধি নিয়োগ করতে হবে।৩। দক্ষিণ এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্যের পরিমাণ অবশ্যই বৃদ্ধি করতে হবে।৪। স্টেট ডিপার্টমেন্টের আওতায় প্রেসিডেন্টকে একটি মানবিক ও সমাজসেবা ব্যুরো প্রতিষ্ঠা করতে হবে।৫। জাতিসংঘের জরুরি সেবা কার্যক্রম প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সমর্থন জোগাতে হবে।৬। পূর্ব বাংলার ট্র্যাজেডি অবশ্যই জাতিসংঘের সামনে উপস্থাপন করতে হবে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে তা অন্তর্ভুক্তির বর্তমান প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্রের উত্সাহিত করতে হবে।কেনেডি বলেন, ভারতে শরণার্থীর অব্যাহত বিশাল জোয়ার এবং দক্ষিণ এশিয়ায় যুদ্ধের হুমকি সহিংসতা ও দাবিয়ে রাখার নীতি পাকিস্তান অনুসরণ করছে পূর্ব বাংলার মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে এটাকে তুচ্ছজ্ঞান করছে ইসলামাবাদ সেনা সরকারের সংবেদনশীলতার প্রতি আনুগত্যের কারণে।