গণিত অলিম্পিয়াডের ১০ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে দেখতে ১০ বছর হয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের। ১০ বছরের প্রধান প্রধান ছবি দিয়ে বানানো হয়েছে একটি বিশাল ব্যানার। উৎসবসংখ্যাগুলোতেও থাকছে বিশেষ রচনা। এবার সবার পালা—গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত খুদে গণিতবিদ, অভিভাবক, শিক্ষক, ব্যবস্থাপক, বন্ধুসভার বন্ধু, মুভার্স—সবার লেখা চাই। সবার অভিজ্ঞতা, অনুভূতি, স্বপ্ন, কোনো মজার ঘটনা, ছড়া, কবিতা—সবই চাই। নির্বাচিত লেখাগুলোর কিছু প্রকাশিত হবে গণিত উৎসবের বিশেষ সংখ্যায় আর সব লেখাই প্রকাশিত হবে অলিম্পিয়াডের ব্লগ, ওয়েবসাইট ও ই-বইয়ে। লেখা পাঠাতে হবে প্রথম আলোর ঠিকানায় অথবা [email protected]।আগামী উৎসব সিলেট—২৫ জানুয়ারি, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট। ঢাকা—২৮ জানুয়ারি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা।