গণিত উৎসবের প্রেরণা
সত্য কী? মূল্য কী জীবনের? এই দার্শনিক অনুসন্ধানের এক গুরুতর বিষয়। অনিশ্চয়তাকে আত্মস্থ করার যে আবেগময় অন্তর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের নিত্য চলাচল, সেখানেই তার সত্যের উপলব্ধি। ব্যক্তির পক্ষে এ-ই হলো সর্বোচ্চ সত্য। তেমনি সত্য নারীর মাতৃত্ব। নারীর অন্যতম আদর্শ মাতৃত্বের সম্মান প্রদর্শন করা হয় গণিত উত্সবে, যা অন্য কোথাও হয় কি না আমার জানা নেই। এ এক অবিস্মরণীয় স্বর্গীয় দৃশ্য।নিজেকে অনবরত ভেঙে ভেঙে গড়ে তোলার চেষ্টা করে মানুষ। তাই মানুষ হলো এমন একটি সত্তা, যার মধ্য দিয়ে জগতে ‘সা’-এর আবির্ভাব হয়।এই সময় দেখা যাচ্ছে মানুষের পুরোনো জীবনবোধ তথা বাস্তব দর্শনের ধারণাই পরিবর্তিত হয়ে যাচ্ছে নানা নতুন চিন্তা তথা নতুন তত্ত্বের অভিঘাতে, আবার তারই সঙ্গে ঘনীভূত সভ্যতার সংকটের আর্তি। শুধু রাজনীতি বা সমাজনীতির অরাজকতা নয়, জীবনের অনিশ্চয়তার রোধের এক মঞ্চ আবিষ্কার করল গণিত অলিম্পিয়াড— ‘তিন না’। এই মঞ্চে গগন ফেটে সমকণ্ঠে উচ্চারিত হয়—মাদককে—না,মুখস্থকে—না,মিথ্যাকে—না।গণিত উত্সবে অসামান্য ব্যাখ্যাতা ও প্রেরণাদাতা হিসেবে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব মুহম্মদ জাফর ইকবাল। সবাই উদ্বুদ্ধ। আমিও। প্রেরণার উত্স এখন গণিত অলিম্পিয়াড।অস্ট্রেলিয়ায় এক ঝুড়ি প্রেরণা পেলাম। ডেস্ক ক্যালেন্ডাররূপী। প্রতিদিন একটি প্রেরণা-বাক্য। পড়লাম। ভাবলাম, গণিত উত্সবে বিজয়ীদের প্রেরণার একটি বই দেওয়া যেতে পারে। তাড়াহুড়ো করে ১২২ পৃষ্ঠার কতগুলো বই ছাপিয়ে নিলাম। বিজয়ীদের প্রত্যেককে একটি বই দেওয়া সম্ভব হয়েছে। বইয়ের কোনো কোনো পৃষ্ঠায় গণিতের ওপর প্রশ্ন বা গাণিতিক বাক্য সংযোজন করা আছে।এর কয়েকটি তুলে দিলাম সবার জন্যJanuary 1We make a living by what we get-we make a life by what we give.January 2It is easier to drift than it is to climb.January 3The happiest people are the busiest people. November 1You never get any fun out of the things you haven't dont.Do you know golden ratio?December 31Let the New Year Bring a new you.এ বইটি উত্সর্গ করেছি অস্ট্রেলিয়ার একটি ঘুঘুকে।ও আমার বন্ধু ছিল।তাকে কেন্দ্র করে প্রথম পাতায় ইংরেজিতে একটি কবিতা লিখেছি। কবিতার কিছু অংশ উদ্ধৃত হলো:The Dove, My FriendBetween the earth beneath the legsand the sky above the head,Real happiness touches a dove in hatching her eggs... .. .. (Lamenting) your unborn fetus is no more on the earth,But I took the shell to look at eternally.To take the shell from my heart, there is none on magnanimous Perth.গণিত উত্সবের সমাপনী অনুষ্ঠানে আমাদের দেশের অতীত ঐতিহ্যকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়, যেন আমি আমার গুরুজনের সঙ্গে বসে আনন্দ উপভোগ করছি। এবারের গণিতের পট যখন উপভোগ করছিলাম, তখন যেন আমি পটের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম। এই পটের কলাকুশলীদের ধন্যবাদ জানাই।শিক্ষার্থীদের গণিতের প্রতি ভালোবাসা আমাকে সতত অনুপ্রেরণা জোগায়। নিজের অন্তর্নিহিত শক্তিকে তারা জাগিয়ে তোলার চেষ্টা করছে।তাদের অবশ্যই জয় হবে।