গণিতে বিশ্বজয়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল মাঠে গতকাল মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো একাদশ আঞ্চলিক গণিত উৎসব হয়। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান। মনোয়ারা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সত্যানুসন্ধানে সবাইকে সচেষ্ট হতে হবে এবং গণিত আন্দোলনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে।লোকমান হোসেন মিয়া মাদক থেকে দূরে থেকে জীবনকে সুন্দরভাবে উপভোগ করার আহ্বান জানান। উদ্বোধনী পর্ব উপস্থাপনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদ মণ্ডল। এরপর শিক্ষার্থীরা সকাল পৌনে নয়টা থেকে ১১টা পর্যন্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে একদিকে চলে খাতা মূল্যায়নের কাজ, আরেক ফাঁকে চলে সাংস্কৃতিক পর্ব ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। সাংস্কৃতিক পর্বে বন্ধুসভার সদস্যরা গান পরিবেশন করেন। পরে সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মানসমঞ্চত ও চিন্তাশীল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উৎসবে জাদু দেখিয়ে মুগ্ধ করেন জাদুশিল্পী ‘দ্য গ্রেট’ আনিস। উৎসবে আরও বক্তৃতা করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পদকজয়ী তিন সাবেক প্রতিযোগী। তাঁরা হলেন, ধনঞ্জয় বসাক, নূর মোহামঞ্চদ ও আদিব হাসান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের অধ্যাপক নিরঞ্জন কুমার বসাক, জাতীয কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ এইচ এম কামাল, একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক মো. সুজন আলী, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের গণিত শিক্ষক গোলাম হক, আনন্দমোহন সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক ইন্দ্র মোহন সরকার, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষক আলতাব হোসেন এবং ময়মনসিংহ জিলা স্কুলের গণিত শিক্ষক আবদুল মোত্তালিব। রুবিকস কিউব প্রতিযোগিতায় প্রথম হয় শীর্ষেন্দু সরকার, দ্বিতীয় প্রসেনজিৎ বসাক এবং তৃতীয় হয় রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ করান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশকে মায়ের মতো ভালোবাসতে বলেন এবং গণিত আয়ত্ত করার সহজ কৌশল শিখিয়ে দেন। উৎসবে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয়। উৎসব শেষে ৫০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে তাদের একটি করে সনদ, ক্রেস্ট ও টি-শার্ট দেওয়া হয়। প্রাথমিকে ১৩ জন, নিম্ন মাধ্যমিকে ১৩ জন, মাধ্যমিকে ১০ জন এবং উচ্চমাধ্যমিকে ১৪ জন বিজয়ী হয়। প্রাথমিকে চ্যাম্পিয়ন হয় বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুসফিরাত মারজানা, ময়মনসিংহ জিলা স্কুলের চতুর্থ শ্রেণীর তাসনুদ আনোয়ার, একই স্কুলের পঞ্চম শ্রেণীর ওয়াহিদ হাসান এবং অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলের শীর্ষ সেনগুপ্ত। নিম্ন মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোফরাত করিম ও একই স্কুলের তার সহপাঠী কৌশিক রায়, ফারদিন আহসান, আবদুল্লাহ আল ফাহাদ। মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদ আনোয়ার, তার সহপাঠী আদিব হাসান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণীর রাবীব ইবরাত এবং ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণীর নাজমুল হাসান। উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় আনন্দমোহন সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এইচ এম দিলসাদ আলম, মাসুম মুশফিক, আনন্দমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ফাহিম ফেরদৌস, তার সহপাঠী ইকরাম খান, একই কলেজের একাদশ শ্রেণীর সাদ আল মুত্তাকি ও তার সহপাঠী জাহিদুল হাসান।