গণিতের পরীক্ষাও হবে সৃজনশীল প্রশ্নে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অন্যান্য বিষয়ের মতো গণিতের পরীক্ষাও হবে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে।এ ছাড়া ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত, উচ্চতর গণিত এবং ২০১৭ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১০ সাল থেকে পর্যায়ক্রমে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নির্ধারিত ২৩ বিষয়ের মধ্যে গণিত ও উচ্চতর গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এখন গণিতও অন্তর্ভুক্ত হচ্ছে।