গত অর্থবছরে কর ফাঁকির পরিমাণ ২১ হাজার কোটি টাকা: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে কর ফাঁকি বা আত্মসাতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংগৃহীত আয়ের প্রায় এক-তৃতীয়াংশ এবং জাতীয় আয়ের প্রায় ২ দশমিক ৮ শতাংশ।আজ বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, আমদানি করা কনসাইনমেন্টের মধ্যে ৭২ শতাংশ পণ্য ছাড়ে ঘুষ দিতে হয়। আর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিবন্ধন, কর অ্যাসেসমেন্ট ও সনদের জন্য গড়ে তিন হাজার ৪৭৭ টাকা ঘুষ দিতে হয়।টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, আকবর আলি খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনবিআরের সদস্য ফরিদউদ্দিন, আমিনুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।