গত অর্থবছরে ৮১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরে ৮১ হাজার ২০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। মার্কিন ডলারে এর পরিমাণ ১১ হাজার ৬০০ মিলিয়ন।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের অপু উকিলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অর্থমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে। ওই অর্থবছরে ৭৫ হাজার ৯৯৭ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশে এসেছে।সাধনা হালদারের অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরে দেশের ব্যাংকগুলো আর্থিক খাতে, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ৩৯১ কোটি ১৮ লাখ সাত হাজার টাকা খরচ করেছে।