গত পাঁচ বছরে দিল্লিতে ৮৩০০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে অবৈধভাবে বসবাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত পাঁচ বছরে প্রায় আট হাজার ৩০০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুসারে, শুধু পূর্ব দিল্লি থেকে চার হাজার ৩১০ জন এবং উত্তর দিল্লি থেকে এক হাজার ৭১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আর মধ্য দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় প্রায় এক হাজার ৩৪৯ জন বাংলাদেশিকে। অন্যান্য জায়গা বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে পাঁচ বছরে গ্রেপ্তার করা হয়েছে ৮৮০ জন বাংলাদেশিকে।দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বস্তিসহ অন্যান্য জায়গায় যেখানে তাঁদের বাসস্থান, সেখানে আমরা নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছি। যদি আমরা কাউকে খুঁজে পাই যে, তাঁরা অবৈধভাবে বাস করছেন, তাহলে তাঁদের বিতাড়িত করার ব্যবস্থা নেওয়া হয়।’