গত বছর চীনের বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ২০১২ সালে বায়ুশক্তি ব্যবহার করে ১০০ দশমিক আট বিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। সিনহুয়া জানায়, দেশটির জাতীয় বিদ্যুৎ প্রশাসন আজ মঙ্গলবার জানিয়েছে, এ উত্পাদন ২০১১ সালের তুলনায় ৪১ শতাংশ বেশি।জাতীয় বিদ্যুৎ প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বায়ুকল থেকে মোট উৎপাদিত এ বিদ্যুৎ চীনের জাতীয় গ্রিডে ব্যবহূত মোট বিদ্যুতের মাত্র ২ শতাংশ। ওই বিবৃতিতে আরও বলা হয়, বায়ুবিদ্যুৎ খাতের ৬২ দশমিক ৬৬ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুত্ ২০১২ সালে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। দেশটিতে প্রতি বছর গড়ে ৩১ শতাংশ করে বায়ুবিদ্যুতের উৎপাদন বাড়ছে।ওই বিবৃতিতে বলা হয়, উৎপাদিত বায়ু বিদ্যুতের কারণে ২০১২ সালে প্রায় সাড়ে তিন কোটি টন কয়লা ও সাড়ে ১৬ কোটি টন পানি বেঁচে গেছে এবং ৮ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড উৎপাদিত হয়নি।