গত মাসে ১৬টি মামলা দায়ের ও ৮০টি অভিযোগপত্র দিয়েছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্ ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ডিসেম্বরে ১৬টি মামলা করেছে। একই সময়ে ৮০টি মামলার অভিযোগপত্রও দুদক অনুমোদন করেছে। আজ মঙ্গলবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।দুদক সূত্র জানায়, ১৬টি মামলায় ৩২ জনকে আসামি করা হয়েছে। তাঁদের অধিকাংশই সরকারি-বেসরকারি চাকরিজীবী। তাঁদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানও আছেন। দুদক যে ৮০টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে, তাতে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ১৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া গত মাসে ২১টি মামলার চূড়ান্ত প্রতিবেদনও দিয়েছে দুদক। এসব মামলায় সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ৪২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।