গত মাসে ৫৬ মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের জুন মাসে ৫৬টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে। এসব মামলায় ১৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপন, ঘুষগ্রহণ এবং জালিয়াতির অভিযোগে এসব মামলা করা হয়।আজ সোমবার দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া একই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, ঘুষগ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২১টি মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুদক। এসব মামলায় ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া জুন মাসে দুদক ২৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদনও দিয়েছে।