গবেষণার কাজে সরকার সহযোগিতা করবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে গবেষণার জন্য যখনই যা প্রয়োজন হবে আমাদের সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা গবেষকেরা পাবেন। গবেষণার বিষয়টাকে আমরা একটু আলাদাভাবে দেখতে চাই।’আজ বৃহস্পতিবার গণভবনে পাটের জন্মরহস্য আবিষ্কারক মাকসুদুল আলম তাঁর সহকর্মী বিজ্ঞানীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।গবেষকদের উদ্দেশ করে শেখ হাসিনা আরও বলেন, ‘আপনি যে তথ্য আবিষ্কার করে দিলেন, আমি মনে করি তা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে আমরা দরিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। বাংলাদেশকে দরিদ্রমুক্ত করার জন্য এ পাটই আমাদেরকে সব সম্পদ এনে দিতে পারে।’