গবেষণায় এগিয়ে আসতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকাজে এগিয়ে আসার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণের টাকায় দক্ষ চিকিৎসক তৈরি হয়। তাই চিকিৎসকদের জনগণের সেবায় আরও মনোযোগী হতে হবে। দেশে যেসব রোগ বেশি হয়, সে ব্যাপারে চিকিৎসকদের আরও গবেষণা করতে হবে।আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নতুন ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সূত্রে এ খবর জানা গেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, চিকিৎসাসেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘বিগত সরকার কাজের চেয়ে অকাজেই বেশি লিপ্ত ছিল। দুর্নীতি আর দলীয়করণের জন্য তাঁদের আমলে প্রায় সব প্রতিষ্ঠানই অকার্যকর হয়ে পড়েছিল। তাই সেগুলোকে ঢেলে সাজাতে হবে।’