গভীর রাতে চকবাজারে প্লাস্টিকের কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক গোলযোগের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস লেনে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। পরে ওই আগুন পাশের একটি কারখানায়ও ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পাশের তিনটি আবাসিক টিনশেড ঘর পুড়ে যায়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, লোকজন সেহরি খাওয়ার জন্য উঠে আগুন দেখতে পেয়ে নিজেরাই নেভানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে খবর দিলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরও জানায়, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।