গভীর রাতে বাসে আগুন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাস গতকাল সোমবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ মঙ্গলবার নগরের মতিহার থানায় মামলা করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে ক্যাম্পাসের দুই নিরাপত্তাকর্মী ওবায়দুর রহমান ও সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ছিলেন। এ সময় তাঁরা প্রশাসন ভবনের পেছনে বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে হঠাত্ আগুন জ্বলতে দেখে চিত্কার শুরু করেন। প্রথমে নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে বাসটি পুড়ে যায়। রাতেই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল্লাহ ও প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এনায়েতুল হক প্রথম আলো ডটকমকে বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া বলেন, বাসস্ট্যান্ডে ৩৫টি বাস ছিল। এগুলোর মাঝখানের বাসটিতে আগুন লেগেছে। কেউ হয়তো এটা করেছে। সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে একটি মামলা হয়েছে। মতিহার থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বারী বাদী হয়ে মামলাটি করেছেন। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।