গভীর রাতে শিবিরের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবিরের কর্মীরা। পরে পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে চারজন কর্মীকে আটক করে।নগর পুলিশের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাত তিনটার দিকে মুরাদপুর এলাকায় ২০-২৫ জন শিবিরকর্মী আকর্ষিক মিছিল বের করে। কয়েক মিনিটের মধ্যেই মিছিল শেষ করে তারা আশপাশের মেসে পালিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে শহরের মুরাদপুর ও অক্সিজেন এলাকা থেকে চারজনকে আটক করে।আটক শিবিরকর্মীদের মুঠোফোনে পাওয়া খুদেবার্তার উদ্ধৃতি দিয়ে ওসি ইসমাইল জানান, কোনো একটি বিশেষ নম্বর থেকে আটক ওই শিবিরকর্মীদের খুদেবার্তার মাধ্যমে মিছিল করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ ওই বিশেষ নম্বরধারী গ্রাহককে খুঁজে বের করার চেষ্টা করছে।