গভীর সংকটে কিংফিশার, ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে হঠাত্ করেই ভারতের কিংফিশার এয়ারলাইন্সের অন্তত ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা ফ্লাইটগুলোর মধ্যে ঢাকা, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডুগামী ফ্লাইটও রয়েছে। কলকাতা থেকে কিংফিশারের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। কিংফিশারের এই আচমকা সিদ্ধান্তে মহা দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ভারতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক প্রধান ই কে ভরত ভূষণ পিটিআইকে জানান, কিংফিশার ফ্লাইট বাতিলের কথা তাদের জানায়নি। নিয়ম অনুযায়ী ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিলে তা আগে ডিজিসিএকে জানাতে হয়। কিন্তু কিংফিশার কোনো কিছু না জানিয়েই ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে।ত্ডিজিসিএ জানিয়েছে, আইনভঙ্গের প্রমাণ পেলে কিংফিশারের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। এদিকে কিংফিশারের মুখপাত্র জানান, কর বাকি থাকায় আইটি বিভাগ তাদের বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দলের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানান তিনি।হঠাত্ করে ফ্লাইট বাতিল হওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগাম কোনো ঘোষণা না থাকায় অনেক বিমানবন্দরে দিয়ে কিংফিশারের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অনেকে ক্ষোভ প্রকাশ করেন। যাঁদের কিংফিশারের মাধ্যমে কানেক্টিং ফ্লাইট ধরার কথা ছিল, তাঁদের পড়েছে মাথায় হাত।