গরমে আনন্দ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের কেউ কেউ রাস্তার পাশের ফোয়ারার পানিতে হাত বুলাচ্ছেন। কেউবা উন্মুক্ত পার্কে পরিবারসহ খোশগল্পে মেতেছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল শনিবার সকালের দৃশ্যটা ছিল এমনই। শহরটিতে ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘরে থাকতে পারেনি শহরের বিভিন্ন বয়সী নর-নারী। তাই তো সকালে যেখানে তাঁদের থাকার কথা ছিল জ্যাকেট সোয়েটার পরে, সেখানে গরম কাপড়ে শহরের উন্মুক্ত স্থানে ঘুরে বেড়িয়েছে অগণিত রুশ নর-নারী ও শিশু।দীর্ঘ শীতের পর আকস্মিক দাবদাহ নগরবাসীর কাছে অস্বাভাবিক মনে হলেও তা ভোগান্তির ছিল না। বরঞ্চ এক রকম উত্সবের আমেজে তারা উদযাপন করে প্রচণ্ড গরমের দিনটি। পরিবারের কর্তা তাঁর ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন পার্কে জড়ো হয়েছেন। আর বিভিন্ন বয়সী যুবক-যুবতীরা যুগলবদ্ধভাবে আইসক্রিম বা জুসের স্বাদ নিয়েছেন।শহরের অনেকেই মেনেজ স্কয়ারের ঝর্ণাটির সামনে জড়ো হয়েছেন। গোসল করেছেন ঝর্ণার পানিতে। অনেকে ক্রেমলিনের আলেকজান্দ্রেভস্কি গার্ডেনের ঘাসযুক্ত চত্বরে এক রকম অবসর সময় পার করেছেন। কেউ কেউ তাঁদের গায়ে রৌদ্রের ছোঁয়া লাগার কথা বললেও আকস্মিক দাবদাহ নিয়ে অভিযোগ নেই তাঁদের।মস্কোবাসীর এ উদযাপন কিন্তু বেশিদিন স্থায়ী হবে না। আবহাওয়াবিদেরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আজ রোববার সন্ধ্যা থেকেই শীত পড়তে শুরু করবে।