গরমে দুর্ভোগ গড়াবে চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রকৃতি উত্তপ্ত হতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে নগরবাসীর দুশ্চিন্তা—বাসায় পানি-বিদ্যুৎ থাকবে তো? গ্রীষ্মের আগেই পানি ও বিদ্যুতের সংকটের যে নমুনা দেখা যাচ্ছে, তাতে নগরবাসীর আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ধারণা পাওয়া গেছে, এই গ্রীষ্মে নগরবাসীকে পানি ও বিদ্যুতের সংকটে নাকাল হতেই হবে।