গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গরু চুরির অভিযোগে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।আলমগীর সদর উপজেলার লোহাকৈর এলাকার হোসেন আলীর ছেলে।এলাকাবাসীর ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে এক দল চোর শহিদুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে যায়। গোয়াল-ঘর থেকে গরু বের করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। চোরের দলটিকে তাঁরা ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী আলমগীরকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে আলমগীরের মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাঁর লাশ ওই বাড়ি থেকে দূরে একটি কাঁচা রাস্তার ওপর ফেলে আসে। খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশ গিয়ে আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আলমগীরের পুরো শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। গরু চুরির অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।