গরুর দুধে এইচআইভি রোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরুর দুধ থেকে তৈরি মাখন মানুষের দেহে এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করছেন এক দল বিজ্ঞানী। খবর টাইমস অব ইন্ডিয়ার। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, গরুকে এইচআইভি প্রোটিন টিকা দিয়ে পরীক্ষাটি চালানো হয়। এতে দেখা গেছে, বাচ্চা প্রসবের পর গরুর প্রথম দুধে এন্টিবডির উপস্থিতি রয়েছে, যা সদ্যোপ্রসূত বাচ্চার এইচআইভি প্রতিরোধে ভূমিকা রাখছে। বর্তমানে বিজ্ঞানীরা মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন। মাখন বা দুগ্ধজাত পদার্থে রূপান্তরের আগে এটি সঠিকভাবে কাজ করে কি না, তা-ও পরীক্ষা করছেন বিজ্ঞানীরা।