গরুর হাটে যাওয়ার খুব ইচ্ছে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদের ছয়টি ছবির মধ্যে চারটিতেই অভিনয় করেছেন শাকিব খান। ছবিগুলো হলো আদরের জামাই, প্রিয়া আমার জান, কিং খান ও বস নাম্বার ওয়ান। ঈদের ছবি ছাড়াও অন্য বিষয় নিয়ে কথা হলো শাকিব খানের সঙ্গে।কী করছেন?কাজ তো একটাই, শুটিং আর ডাবিং। ঈদের বাকি দুই দিন; কিন্তু কোনো ছুটি নেই। মানুষ দেখি কাজকর্ম শেষ করে কেউ বাড়ি যাচ্ছে, কেউ কোরবানির জন্য গরু কিনতে হাটে যাচ্ছে। আমার তো আর সেই সুযোগ নেই। উল্টো আছে টেনশন।কিসের টেনশন?প্রথমত ঈদে চারটি ছবি মুক্তি পাচ্ছে। আনন্দের পাশাপাশি টেনশন তো থাকবেই। প্রযোজক, পরিচালক এবং আমার প্রত্যাশামতো ছবিগুলো সাফল্য পায় কি না সেটা নিয়ে একটা ভাবনা তো কাজ করে। তার ওপর আবার এই ঈদেও দেশের বাইরে যেতে হচ্ছে। কাতারে প্রবাসীদের সঙ্গে ঈদ করব। সেখান থেকে ফিরে আবার শুটিংয়ের কাজে চলে যাব ব্যাংককে। কবে আসছেন?ছয়-সাত দিন পরই চলে আসার কথা। এসেই সিনেমা হলে যাব। মানুষের সঙ্গে কথা বলব। সিনেমাগুলো তাদের কাছে কেমন লাগছে, তা জানব। চারটি ছবির মধ্যে কোন ছবিটি আপনার কাছে বেশি পছন্দের?আমি এ বিষয়ে কোনো একটি ছবির নাম বলব না। আমার কাছে এর উত্তর হলো, চারটি ছবির মধ্যে দর্শক যে ছবিটি বেশি বেশি দেখবেন এবং যে ছবিটি সবচেয়ে বেশি সাফল্য পাবে, সেই ছবিটিই আমার কাছে প্রিয় ছবি হবে। আর একটি উত্তর হচ্ছে, এই চারটি ছবি এমনভাবে বানানো হয়েছে, কোনটি ছেড়ে কোনটির কথা বলব। প্রতিটি ছবিই আসলে ঈদ-উপযোগী।অনেকেই বলছেন, ঈদের চারটি ছবি আপনার ক্যারিয়ারের জন্য বড় রকমের পরীক্ষা।শুধু ঈদের ছবি কেন, প্রতিটি ছবিই যখন সিনেমা হলে মুক্তি পায়, তখন সেই ছবিগুলো দিয়ে আমি কিন্তু পরীক্ষা দিই। আমাকে সেখানে পাস করে আসতে হয়। যদি ফেল করতাম তাহলে কিন্তু এক ঈদে আমার চারটি ছবি মুক্তি পেত না। আমাকে ঈদের দুই দিন আগেও কাজ করতে হতো না। কোরবানির গরু কিনেছেন?গরুর হাটে যাওয়ার খুব ইচ্ছে হয়। কিন্তু সময় নেই, আবার বিড়ম্বনার ভয়ে যাই না। তবে আব্বা নিজে গরুর হাট থেকে গরু কিনেছেন।