গরুসহ বাংলাদেশিকে আটক বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার লউডুবি এলাকা থেকে ১৪টি গরুসহ এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের ভেতরে তাঁকে আটক করা হয়।আটক বাংলাদেশির নাম মো. হাসান আলী (২২)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরে ভারতের লউডুবি থেকে ওই রাখাল বাংলাদেশের দিকে আসার সময় বিএসএফের সদস্যরা তাঁকে আটক করে।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার জানান, আটক বাংলাদেশিকে ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।