গর্ত, খানাখন্দে ভরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনাথ-জগন্নাথপুর-ছাতক সড়কের পুরোটাতে কিছুদূর পরপর গর্ত আর খানাখন্দে ভরে গেছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে তিন উপজেলাবাসীকে।খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ১৩ কিলোমিটার পড়েছে বিশ্বনাথ উপজেলায় আর ১৭ কিলোমিটার পড়েছে জগন্নাথপুর উপজেলায়। অন্যদিকে এ সড়কে ছাতক উপজেলার কোনো অংশ না পড়লেও এখানকার বাসিন্দাদেরও সড়কটি দিয়ে যাতায়াত করতে হয়।সড়কটি এবড়োখেবড়ো হয়ে গেলেও জীবিকার তাগিদে এ পথে চলাচল করে বাস, ট্রাক, টেম্পো, বেবিট্যাক্সিসহ সব রকম যানবাহন। সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়তই নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।এ সড়কে যাতায়াতকারীরা জানান, গাড়িতে ঝাঁকুনিতে শরীরে ব্যথা হয়ে যায়। সবচেয়ে খারাপ দশা হয় অসুস্থদের। রোগীদের নিয়ে তিন উপজেলার মানুষকে পড়তে হয় ভীষণ দুর্ভোগে। রাস্তার ঝাঁকুনিতে হাসপাতালে যাওয়ার পথে তারা আরও মুমূর্ষু হয়ে পড়ে।যুক্তরাজ্য প্রবাসী সামছুদ্দিন বলেন, ‘দেশে আসলে এই ভাঙা সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে চরম শারীরিক কষ্ট পোহাতে হয়। সড়কটির অবস্থা খুবই খারাপ।’সিএনজিচালক ইমরান আহমদ বলেন, সড়কটিতে এত গর্ত যে ঠিকমতো গাড়ি চালানো যায় না। আর সাবধানতার জন্য গাড়ির গতি কমিয়ে চালানোয় আয়-রোজগার আগের চেয়ে অনেক কমে গেছে। তা ছাড়া প্রতিনিয়নই গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।বিশ্বনাথের রায়খেলি শ্রমিক আইয়ুব আলী বলেন, ‘সড়কের এমন করুণ দশায় যানবাহনগুলো ধীরে চলাচল করায় কাজে (বিশ্বনাথে) পৌঁছাতে আগের চেয়ে অনেক বেশি সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে হয়।’এনজিও কর্মী রাহেলা বেগম বলেন, ‘মাই গো ই রাস্তার কথা কইয়া লাভ নাই। খালি গাত আর গাত (গর্ত আর গর্ত)। মেঘ দিলে ইতাত (গর্তে) মাছ ধরা যাইব।’উপজেলার প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, শিগগিরই প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ শুরু হচ্ছে।সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, সপ্তাহখানেকের মধ্যেই এ সড়কের সংস্কারকাজ শুরু হচ্ছে। তা ছাড়া সড়কটি আরও প্রশস্ত করতে প্রায় দেড় কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের পথে রয়েছে।