গলফ খেলে জন্মদিন কাটালেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৫১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। এদিন তিনি গলফ খেলে তাঁর জন্মদিন কাটিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল গরম ও গুমোট আবহাওয়ার মধ্যে ওবামা তাঁর সহকর্মী ও বন্ধুদের নিয়ে মার্কিন বিমানবাহিনীর অ্যান্ড্রুস বিমানঘাঁটির মাঠে গলফ খেলেছেন। খেলা শেষে তিনি হেলিকপ্টারে চড়ে প্রেসিডেন্টের অবকাশ যাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে যান। সেখানে নিরিবিলি সন্ধ্যা কাটান তিনি।ওবামা তাঁর জন্মদিনের সন্ধ্যা কীভাবে কাটিয়েছেন, সে সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্ত্রী মিশেলকে সঙ্গে নিয়ে তিনি মেরিল্যান্ডের ক্যাটোকটিন পর্বতমালার অবকাশ কেন্দ্রে রাতের খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের খাবার সম্পর্কেও কিছু জানা যায়নি। গতকাল কোনো নির্বাচনী প্রচারে অংশ নেননি ওবামা।