গলা টিপে আড়াই বছরের শিশু খুন
রাজধানীর ডেমরার বামইল এলাকার একটি বাসায় আড়াই বছর বয়সী শিশু মাহিনকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির মা লিজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, মা ও সত্ বাবা হূদয় সরকার মিলে নিষ্পাপ এই শিশুটিকে হত্যা করেছে। ডেমরা থানা সূত্র জানায়, আজ রাতে ডেমরা থানার পুলিশ বামইল এলাকার বাসার দরজার তালা ভেঙে শিশু মাহিনের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ ওই বাসা থেকে শিশুটির মা লিজাকে আটক করে। তবে ঘটনার পর শিশুটির সত্বাবা হূদয় পালিয়ে গেছেন। এ ব্যাপারে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে শিশুটির মা ও সত্ বাবা হূদয়কে আসামি করে হত্যা মামলা করেন। ডেমরা থানার ওসি জানান, শিশুটির মা লিজা প্রথমে হত্যার দায় এড়াতে চাইলেও পরে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে লিজা পুলিশকে বলেছেন মাহিন তার আগের ঘরের সন্তান। মাহিনের বাবার সঙ্গে তিন মাস আগে তার ছাড়াছাড়ি হলে তিনি বই বাঁধাইকারী হূদয়কে বিয়ে করেন। এরপর তারা বামইলে ভাড়া বাসা নেন। মাহিনও তাদের সঙ্গে থাকত। কিন্তু মাহিনকে সন্তান হিসেবে মেনে নিতে পারছিলেন না হূদয়। প্রথমে মাহিনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তাকে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। দিনের পর দিন মাহিনের ওপর তাকে নানাভাবে বিষিয়ে তোলেন হূদয়। এরপর তিনি রাজি হন। পরিকল্পনা অনুযায়ী আজ সকালে তারা দুজনে গলা টিপে হত্যা করেন মাহিনকে। এরপর তারা দুজনে বাসা তালা মেরে বাইরে চলে যান। ওসি জানান, হত্যার দায় হূদয়ের ওপর চাপাতে লিজা এই নাটক সাজিয়েছেন বলে জানিয়েছেন।