গলাচিপায় জহির স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কাটাখালী ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় জহির স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কাটাখালী ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন ও টিঅ্যান্ডটি রোড একাদশ রানারআপ হয়েছে। ২৯ আগস্ট গলাচিপা স্টেডিয়ামে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে কাটাখালী ক্রীড়াচক্র ১-০ গোলে টিঅ্যান্ডটি রোড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আলী আহসান, আ. খালেক ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম।