গলাচিপায় ট্রলার ডুবি: নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলার ডুবির ঘটনায় নিহত পটুয়াখালীর গলাচিপা উপজেলার মৌডুবির কেউরহাওলা গ্রামের বাসিন্দা মো. মোসলেম গাজীর (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জাহাজমারাচরের সাগরতীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোসলেম গাজীর ছেলে মো. মহিউদ্দিন গাজী জানান, তাঁর বাবার কোমরে সুতায় বাঁধা পুরোনো দিনের একটি রুপার মাদুলি ছিল। ওই মাদুলিটি দেখে লাশটি শনাক্ত করা হয়েছে।উল্লেখ্য, ৬ আগস্ট রাত দুইটার দিকে রূপারচরের কাছে বঙ্গোপসাগরের গ্যাপেরচরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১২ জন জেলেসহ মোসলেম গাজীর মাছ ধরার ট্রলার ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য জেলেরা ট্রলারের ১১ জন জেলেকে উদ্ধার করলে মোসলেম গাজীকে নিখোঁজ ছিলেন।