গলাচিপায় নদী ভরাট ও নির্মাণ কার্যক্রম অবৈধ : হাইকোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীতে মাটি ভরাট ও নির্মাণ কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে সেখানে থাকা নির্মাণাধীন স্থাপনাসহ সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।জানা যায়, ২০১০ সালে রামনাবাদ নদীর অংশ বিশেষ ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বেলা হাইকোর্টে রিট আবেদন করে। গত বছরের ৪ মে হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায় দেন।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির ও রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলাটি পরিচালনা করেন।