গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী মুস্তফা মনোয়ার, কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসান উপস্থিত থাকবেন। গান গাইবেন শিল্পী আবিদা সুলতানা ও ক্ষুদে গানরাজ তারকা ঝুমা।ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতার এটি পঞ্চম আয়োজন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ গল্পলেখক পাবে এক লাখ টাকার বই। ক, খ ও গ—এই তিন বিভাগে তিনজন করে বিজয়ী নয়জনের প্রত্যেকেই পাবে ২০ হাজার টাকার বই।প্রতিযোগীদের একটি শীর্ষতালিকা ৮ অক্টোবর শুক্রবার প্রথম আলোর গোল্লাছুটে ছাপা হয়েছে। এই তালিকার প্রত্যেকের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগে পরিচয়পত্রসহ প্রতিযোগীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।