গল্পটা একেবারেই সমসাময়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনামুল হক আশির দশকে বিটিভির জন্য লিখেছিলেন দেয়াল নামে একটি নাটক। এত দিন পর তাঁর মেয়ে হূদি হক সেই সাপ্তাহিক নাটকটির গল্প নিয়ে লিখেছেন ধারাবাহিক নাটক। নাম দিয়েছেন দেয়াল। পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন তিনি। এনটিভিতে শুরু হলো ধারাবাহিকটি। কথা হলো হূদি হকের সঙ্গে কী করছেন?আমার দুই ছেলেমেয়ে হিং আর টিংকে নিয়ে একটু ব্যস্ত আছি। ওদের বয়স চার মাস হলো। ওদেরকে অনেকটা সময় দিতে হচ্ছে। পাশাপাশি কিছু কাজও শুরু করেছি। দেয়াল ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। এই নাটকের ঢাকার অংশের একটি গল্পের কাজ বাকি ছিল, এগুলো করছি। ‘দেয়াল’ ধারাবাহিকের গল্পটি তো মফস্বলকে ঘিরে। আপনারা কোথায় কাজ করেছেন?ঠাকুরগাঁওয়ে। নাটকের জন্য একেবারেই নতুন এলাকা। আমরা ছিলাম লিটু আনামের খালার বাড়িতে। চমৎকার একটা পরিবেশ। তখন ছিল প্রচণ্ড শীত। তাপমাত্রা ছিল ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা পেতাম দুপুরের পর। ওই অবস্থায় আমরা কাজ করেছি। উত্তরবঙ্গের তীব্র কুয়াশা, বৃষ্টি—এখানে সবই দেখতে পাবে দর্শকেরা।ইনামুল হক ‘দেয়াল’ নাটকটি লিখেছিলেন আশির দশকে। আপনি ওই গল্প নিয়ে ধারাবাহিক তৈরি করেছেন এখন। গল্পটি এখন কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন?খুবই প্রাসঙ্গিক। অর্থের কাছে আমরা নিজেদের মূল্যবোধসহ সবকিছু কীভাবে বিলিয়ে দিচ্ছি, সেটাই এখানে মূল ভাবনা। পাশাপাশি এই কারণটা যে সম্পর্কের ওপরও প্রভাব ফেলছে, সম্পর্কের মাঝে দেয়াল তৈরি করছে—এই চিত্র তো মোটেও বদলায়নি। আজও ঘটছে। দর্শকের কাছে গল্পটা পুরোনো বলে মনে হওয়ার কোনো কারণ নেই। গল্পটা একেবারেই সমসাময়িক। আপনি যে কয়টি নাটক করেছেন, সবগুলোই শহুরে গল্প নিয়ে। এবার মফস্বলে গেলেন।আমার নিজের জন্যও এটা একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু শহুরে জীবনটাই আমার কাছে বেশি পরিচিত, যে কাজগুলো করেছি, সেগুলোও শহরকেন্দ্রিক গল্প নিয়ে। তাই দেয়াল নাটকের পরিকল্পনার সময় থেকেই নানা দিকে যথেষ্ট খেয়াল রেখেছি। যাতে কোনো কারণেই কোথাও ভুল না হয়।