গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট এলাকা থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে।গতকাল শনিবার সন্ধ্যার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মো. আকুমদ্দিনকে (৩৫) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গোয়ালন্দঘাট থানার পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৮ দৌলতদিয়া ঘাটের পুড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী পালাতে চেষ্টা করেন। পরে র্যাব তাঁকে ধরে ফেলে। এ ব্যাপারে র্যাব গোয়ালন্দঘাট থানায় মামলা করেছে। আজ রোববার সকালে ব্যবসায়ীকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।