গাংনীতে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে নাহারুল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নাহারুল গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের বিশারদ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা আছে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দলের সক্রিয় সদস্য। মেহেরপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি জাহিদুল আমিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও র্যাবের একটি দল চরগোয়াল গ্রামে অভিযান চালায়। এতে অস্ত্র ও গুলিসহ নাহারুলকে আটক করা হয়। গাংনী পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে নাহারুলের বিরুদ্ধে মামলা করেছে।