গাংনীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে জাহাঙ্গীর আলম ওরফে লিটন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার সাজ্জাদ রায়হান দাবি করেন, লিটন চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আজ ভোরে মটমুড়া গ্রামের একটি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।এলাকাবাসীর দাবি, লিটন ছাতিয়ান গ্রামের মৃত আবদুল গনির ছেলে এবং মটমুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। দলীয় প্রভাবে তিনি এলাকায় অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, লিটনের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি দলের নাম ব্যবহার করে অপরাধ কার্যক্রম করে বেড়াতেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার দাবি, লিটনের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, বোমাবাজির ছয়টি মামলা আছে। এর আগেও তিনি চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।