গাংনীতে ছয়টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে আজ সোমবার ভোরে পুলিশ ছয়টি বোমা উদ্ধার করেছে। উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের একটি গোরস্তানের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়া গোরস্তান এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ একটি ব্যাগে রাখা ছয়টি বোমা উদ্ধার করে।ওসির দাবি, বোমাগুলো শক্তিশালী। কোনো সন্ত্রাসী দল নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো লুকিয়ে রেখেছিল। বোমাগুলো থানায় পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।