গাংনীতে তামাক চাষ বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক চাষ বন্ধের দাবিতে মেহেরপুরের গাংনীতে ২৮ আগস্ট স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বদেশ, আশ্রয় ও সুরঙ্গনের উদ্যোগে গাংনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বদেশের নির্বাহী পরিচালক মাজেদুল হকের পরিচালনায় বেলা ১১টায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর রশিদ, সহসভাপতি রমজান আলী প্রমুখ।