গাংনীতে মাঠ থেকে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি মাঠ থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি, একটি রামদা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের বানিয়াপুকুর-যুগিরঘোপা সড়কের পাশে পীরতলা মাঠ থেকে র‌্যাব অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারের পর র‌্যাব অস্ত্রগুলো গাংনী পুলিশের কাছে সোপর্দ করেছে।র‌্যাব-৬-এর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, চরমপন্থী সন্ত্রাসীদের একটি গ্রুপ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাংনীর পীরতলা মাঠে গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে গতকাল রাতে র‌্যাব পীরতলা মাঠে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে মাঠ থেকে সেগুলো উদ্ধার করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ১৫ আগস্ট গভীর রাতে ওই স্থানেই চরমপন্থী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) সদস্য আতিয়ার রহমানকে প্রতিপক্ষ চরমপন্থী দলের সদস্যরা জবাই করে হত্যা করে। পুলিশ ও র‌্যাবের ধারণা এ খুনের জবাব দিতেই চরমপন্থী গ্রুপ গোপন বৈঠক করছিল। কিংবা সেদিনের হত্যায় ব্যবহূত ফেলে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করতেই চরমপন্থীরা মাঠে উপস্থিত হয়েছিল।