গাংনীতে সড়ক অবরোধ, কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান হত্যার প্রতিবাদে সেখানে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। এতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গাংনীতে কাল পুরো দিন হরতাল ডাকা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইদুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।এ ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবারের মতো আজও সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন। আগামীকাল রোববার গাংনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। দলের পক্ষ থেকে তিন দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণও দাবি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির কাছে গিয়ে সাইদুরকে ডাক দেয়। তিনি দোতলা থেকে নিচে নেমে দরজা খুলে দেন এবং নিজের ঘরে তাদের নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে স্বজনেরা সাইদুরের ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, পুলিশ সাইদুর রহমানের ঘর থেকে সাতটি গুলি পেয়েছে। বাড়ির দারোয়ান নিখোঁজ। ওসি বলেন, সাইদুরের ঘনিষ্ঠ লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মুঠোফোনের নম্বরের সূত্র ধরে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।