গাইবান্ধা থিয়েটারের নাটক ‘বাসন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৫ আগস্ট মঞ্চস্থ হলো নাটক বাসন। গাইবান্ধা থিয়েটারের ২১০তম প্রযোজনা এ নাটক। এটির রচনা ও নির্দেশনায় ছিলেন যথাক্রমে সেলিম আল দীন ও আরিফুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আলমগীর কবির, ইউসুফ আলী, জান্নাত সুলতানা, সুজাউদ্দৌলা, হুমায়ুন কবির, জোবায়ের হোসেন, আরিফুল ইসলাম, রাশেদুর রহমান, অনিক ফেরদৌস, রুবেল, মাহমুদ, শরিফুল ও নন্দন।