গাইবান্ধা নবারুন ক্রীড়া চক্রের কমিটি গঠন ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা নবারুন ক্রীড়া চক্রের উদ্যোগে এক আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সারোয়ার হোসেন, ফরহাদ খলিল, শহিদুল ইসলাম, আবদুুর রশিদ প্রমুখ। শেষে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক আনোয়ারুল কাদির, সদস্য সারোয়ার হোসেন, ফরহাদ খলিল, মাহমুদুন্নবী, শহিদুল ইসলাম, সাইদুর রহমান, আবদুুর রশিদ, ইস্কান্দার মির্জা ও জাহিদুল ইসলাম।